
গুলাবি পেস্তার মালাই কুলফি
Link Copied Successfully!


এককথায় রাজকীয় এই গুলাবি পেস্তার মালাই কুলফি রাখলে ধন্য ধন্য করবে সবাই। হিম হিম কুলফির রেসিপি।
তরল দুধ ১ কেজি
গুঁড়া দুধ ২ টেবিল চামচ
চিনি ১ টেবিল চামচ
গোলাপজল ২ ফোঁটা
হেভি ক্রিম ২ টেবিল চামচ
পেস্তাবাদামকুচি ৪ টেবিল চামচ
শুকনা গোলাপের পাপড়ি ২ টেবিল চামচ
এলাচ ২টি
তরল দুধে এলাচ দিয়ে নেড়ে জ্বাল দিয়ে পরিমাণে অর্ধেক করে ফেলতে হবে। এতে গুঁড়া দুধ ও চিনি দিয়ে নেড়ে আরেকটু ঘন করে নিতে হবে। দুধে গোলাপজল দিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। উপরে মালাইয়ের স্তর পড়বে। এবারে এর সঙ্গে হেভি ক্রিম, পেস্তাবাদামকুচি ও গোলাপের পাপড়ি মিশিয়ে নিতে হবে। মিশ্রণ মোল্ডে ঢেলে সারা রাত বা ৮ থেকে ১০ ঘণ্টা রাখতে হবে ফ্রিজারে। মোল্ড থেকে সাবধানে বের করে পরিবেশন করতে হবে সঙ্গে সঙ্গে।


H/N




























