বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে

গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২১, ২০২২ | ৭:৫৯
Link Copied Successfully!

জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

রবিবার বিকালে ধেররা, খাটরা, বিলওয়াই এর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে ২০০৪সালের, ২১শে “আগস্ট ” ভয়ানক গ্রেনেড হামলার শিকার আইভি রহমানসহ সকল আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শহীদ নেতা-কর্মীদের শোক স্মরণে আলোচনা সভা ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও সংক্ষিপ্ত আলোচনা সভা সম্পন্ন হয়।

হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও পৌর আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম খাঁন বক্তৃতা করেন।

বিজ্ঞাপন

বক্তারা গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবি ও বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ওইসময় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সিদ্দিক আকবর শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন বদু, পৌর আওয়ামীলীগের সদস্য খায়রুল বাশার জুয়েল, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ তালুকদার রিংকু, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী জসিম রহমান, যুবলীগের সাবেক সহ-সভাপতি ইমান হোসেন হৃদয়, ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন তালুকদার, হেলাল মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হান্নান গাজী, এমদাদ মির্জা, কাইয়ুম, সুমন গাজী, জেলা সাবেক শ্রমিক নেতা খোকন সর্দার, ওমর ফারুক ইয়াছিন প্রমুখ।

পরিশেষে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, খাটরা বিলওয়াই জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত