একটি সিএনজি ও একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়েছে

কুমিল্লা ৮২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২১, ২০২২ | ৫:৪০
Link Copied Successfully!

কুমিল্লায় লাকসাম থানার মুদাফফরগঞ্জ বাজার এলাকা হতে ৮২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব-১১ এর সিপিসি-২। অভিযানে একটি সিএনজি ও একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ২০ আগস্ট ২০২২ইং তারিখ ভোরে কুমিল্লা জেলার লাকসাম থানার মুদাফফরগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শক্তিরামপুর গ্রামের মৃত বিল্লাল’র ছেলে মোঃ আজাদ (২৬); ২। একই গ্রামের মৃত সেকান্দার খান’র ছেলে মোঃ সোহেল খান (২৬); এবং ৩। একই থানার মদনের গাঁও গ্রামের মৃত জয়নাল আবেদীন’র ছেলে মোঃ ফরহাদ হোসেন (১৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ও মোটর সাইকেল ব্যবহার করে কুমিল্লা বর্ডার সংলগ্ন ভারত থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ ও পরিবহন করে কুমিল্লা ও চাঁদপুর এলাকা হয়ে দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এছাড়াও মাদক ব্যবসায়ীরা চাঁদপুরের স্থানীয় বাসিন্দা হওয়ায় কুমিল্লা হতে মাদকদ্রব্য সংগ্রহ ও সহজতর উপায়ে পরিবহন করে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীন হরিণাঘাট ও হাজীগঞ্জ থানাধীন নদীপথ ব্যবহার করে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

H/N

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত