সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি ও এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছেন কথিত যুবলীগ নেতা

মতলব উত্তরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,এলাকা ছাড়ার নির্দেশ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৭, ২০২২ | ৭:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে নিউজ প্রকাশের জের ধরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি ও এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছেন কথিত যুবলীগ নেতা শ্যামল ও মিল্টন।

এঘটনায় মতলব উত্তর থানায় একটি লিখিত সাধারণ ডায়েরী দায়ের করেছেন সাংবাদিক সুমন আহমেদ।বুধবার (১৭ আগষ্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শ্যামল বাহেরচর পাঁচানী গ্রামের আব্দুল খালেকের ছেলে। মিল্টন শিকিরচর গ্রামের মন্টুর ছেলে।

বিজ্ঞাপন

হুমকি পাওয়া সুমন আহমেদ দেশের বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টিভি, দৈনিক খোলা কাগজ ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক শপথ পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে। সে মতলব উত্তর প্রেসক্লাবের সদস্য।

স্থানীয় সূত্র ও জিডির তথ্যে জানা যায়, সারা বাংলাদেশের ন্যায় মতলব উত্তরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগের আয়োজনে প্রতিবাদ সভার নিউজ সংগ্রহ করার সময় কথিত যুবলীগ নেতা শ্যামল ও মিল্টন দু’জনে মিলে সাংবাদিক সুমন আহমেদকে প্রকাশ্যে হত্যার হুমকি ও ২৪ ঘন্টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেন।

এঘটনার পর সাংবাদিক সুমন আহমেদ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি স্থানীয় সংবাদ মাধ্যমকর্মীরা জানার পর তাদের মধ্যেও চরম অসন্তোষ বিরাজ করছে।

বিজ্ঞাপন

এবিষয়ে মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা নির্ভিক এবং কারো রক্ত চক্ষুকে ভয় পায়না। অন্যায়ের বিরুদ্ধে কলম চলছে চলবে। হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

প্রাণনাশ প্রসঙ্গে সাংবাদিক সুমন আহমেদ জানান, তিনি জাতীয় শোক দিবসের নিউজ প্রকাশ করেছে, পাশাপাশি গত সপ্তাহে বর্তমানে ওসি মহোদয়ের বদলী জনিত আরেকটি নিউজ করেছেন তিনি। এরই সূত্রে ধরে বুধবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামীলীগের কার্যালয়ে শ্যামল ও মিল্টন তাকে সংবাদ সংগ্রহকালে শ্যামল ও মিল্টন তাকে ডেকে বলে তুই তো আমাদের গ্রুপের নয়! তুই ওই গ্রুপের লোক। তুই এখন থেকে এলাকা ত্যাগ করবি নতুবা প্রাণে মেরে ফেলবো। বলে ঘাড় ধাক্কা দিয়ে সভাস্থল থেকে আমাকে বের করে দেয়। আমি ভয়ে থানায় এসে জিডি করেছি। আমার জানামতে তারা খারাপ প্রকৃতির লোক।

এ বিষয়ে অভিযুক্ত শ্যামল ও মিল্টনের মোবাইল ফোন নম্বরে কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জিডির সত্যতা স্বীকার করে বলেন, এখন পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

H/N

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ