এনটিভির সেরা প্রতিবেদন পুরস্কার পেলেন শরীফুল ইসলাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৩, ২০২২ | ৭:২৭
Link Copied Successfully!

তথ্যবহুল ঘটনা, বস্তুনিষ্ঠ সংবাদ, অনুষ্ঠানের বিশেষ মুহূর্তের ভিডিওচিত্র জনসাধারণের আরও কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের পাশাপাশি অগ্রণী ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া। হালে সেই বহুজনের কাছে পৌঁছানোর ব্যাপারটি ভিউ বা ভাইরাল শব্দে বিধৃত হচ্ছে। আর গুরুত্বপূর্ণ সংবাদ এবং ভিডিওচিত্র অধিক ভিউ ও ভাইরাল হওয়ায় এনটিভি চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামকে পুরস্কৃত করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে শরীফুল ইসলামকে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ভার্চুয়ালি যোগ দেন। তিনি পুরস্কৃত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এনটিভি দেশের কথা বলে, গণমানুষের কথা বলে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে এর ঊর্ধ্বে থাকতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। এনটিভিকে গণমানুষের আরও কাছে পৌঁছে দিতে সবাইকে আরও বেশি ভূমিকা রাখা আহবান জানান।

বিজ্ঞাপন

এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ প্রত্যেক কর্মীর হাতে পুরস্কার তুলে দেন। দ্রুততম সময়ে যেসব ভিডিওর ভিউ মিলিয়ন অতিক্রম করেছে সে বিবেচনায় গত মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের পুরস্কার পেয়েছেন এনটিভির বিভাগ ও জেলা পর্যায়ের মোট ১৩ জন সাংবাদিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ, এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুণ্ডু, যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন, চিফ অব করেসপনডেন্টস মো. আরিফুর রহমান, এনটিভি অনলাইনের যুগ্ম বার্তা সম্পাদক প্রশান্ত অধিকারী, এনটিভি অনলাইনের বিশেষ প্রতিনিধি মো. জাকের হোসেনসহ অন্যরা।
Attachments area

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত