যেমন খুশি তেমন ভাড়া আদায়

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৯, ২০২২ | ৩:১৩
Link Copied Successfully!

জ্বালানি তেলের নতুন দামের কারণে সারা দেশেই বেড়েছে বাস ভাড়া। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বেড়েছে ১৬.২৭ শতাংশ। এরপরও যাত্রীদের কাছ থেকে যেমন খুশি তেমন ভাড়া আদায় করছে বাসগুলো।

মূল্যবৃদ্ধির ঘোষণাকে সুযোগ হিসাবে নিয়ে যাত্রীদের জিম্মি করে এই কাজ করছেন তারা। নতুন ভাড়া নির্ধারণের দ্বিতীয় দিনে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীদের কাছ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

বাসগুলোতে নেই ভাড়ার তালিকা। সরকারের পক্ষ থেকে এসব অন্যায় রুখতে কঠোর তদারকির কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর কিছু কিছু স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। তবে বেশিরভাগ বাসেই চলছে ভাড়া নৈরাজ্য। প্রতিবাদ করতে গিয়ে পরিবহণ শ্রমিকদের হয়রানির শিকার হয়েছেন এমন অভিযোগও করেছেন কেউ কেউ।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে পরিবহণের চাপ অন্যান্য সময়ের থেকে কম। তবে বাস চলাচল স্বাভাবিক। যাত্রীর চাপ ছিল অন্যান্য সময়ের চেয়ে বেশি। তেলের মূল্যবৃদ্ধির এই সময়ে ব্যক্তিগত পরিবহণের পরিবর্তে অনেকে বাস বেছে নিয়েছেন। এর বাইরে বাসের নিয়মিত যাত্রী তো আছেই। সেকারণেই গণপরিবহণে যাত্রীর চাপ তৈরি হয়। এই সুযোগে যাত্রীদের পকেট কাটছে পরিবহণ শ্রমিকরা। যাত্রীদের অভিযোগ, এভাবে কয়েকদিন অতিরিক্ত ভাড়ার জন্য ‘ঝামেলা’ করবে বাসগুলো।

সূত্র: যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে