সাংবাদিক মহিউদ্দিন আল আজাদের নতুন চমক সাপ্তাহিক ‘ত্রিনদী’ পত্রিকার অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৪, ২০২২ | ৮:৫৮
Link Copied Successfully!

চাঁদপুর থেকে ‘ত্রিনদী’ নামের নতুন একটি সাপ্তাহিক পত্রিকার অনুমোদন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মহিউদ্দিন আল আজাদের হাতে পত্রিকার ঘোষণাপত্র তুলে দেন।

ওই সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেন বলেন, গতানুগাতিক সংবাদ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠক প্রিয় হতে হবে। একটি সাপ্তাহিক পত্রিকা সুন্দর সমাজ বিনির্মাণে ভালো ভূমিকা রাখতে পারে। বিষয়টি লক্ষ রেখে পত্রিকা প্রকাশনা চালিয়ে যেতে হবে।

সহকারি কমিশনার জে আর এম জাহিদ হাছানের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও চাঁদপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল।

বিজ্ঞাপন

ওইসময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আবদুর রহমান, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. ইয়াছিন ইকরাম, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, আলোকিত বাংলাদেশের চাঁদপুর জেলা প্রতিনিধি শওকত আলী, ফোকাস মোহনা’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ আলম, হাজীগঞ্জ প্রেসকাবের সদস্য শেখ তোফায়েল আহমেদ, দৈনিক চাঁদপুর কন্ঠের হাজীগঞ্জ ব্যুরো প্রধান কামরুজ্জামান টুটুল, দৈনিক ইলশেপাড়ের বিশেষ প্রতিনিধি অধ্যাপক এস এম চিশতী, অনলাইন মিডিয়া প্রিয় চাঁদপুর প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, এনটিভি’র চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক ইলশেপাড়ের হাজীগঞ্জ অফিস প্রধান মোহাম্মদ হাবিব উল্যাহ, সাংবাদি শাহরিয়ার পলাশ ও সাংবাদিক এম আলী মুজিব।

ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে ত্রিনদী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মহিউদ্দিন আল আজাদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পত্রিকা প্রকাশের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত