হাজীগঞ্জ বাজারে যুবদলের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৪, ২০২২ | ৭:২৯
Link Copied Successfully!

দেশে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং , দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে বিক্ষোভ  মিছিল শুরু হয়ে পূর্ব বাজারে পূণরায় প্রতিবাদ সভায় মিলিত হয় এবং যুবদলের একাংশ মিছিল নিয়ে বাজারে প্রবেশ করে। এরপর যুবদলের নেতৃবৃন্দ সমাপ্তি ঘোষণা করার পর হাজীগঞ্জ বাজার থেকে আরেকটি মিছিল নিয়ে আসে যুবদলের একাংশ।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল ও সদস্য সচিব কাজী জসিম উদ্দিন বক্তৃতা করেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক নাফের শাহ, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক হুমায়ুন কবির সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারি।

যুবদলের মিছিলে উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন,  সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক দ্বীন ইসলাম টগরের নেতৃত্বে বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেয়।পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত