গরমে তৃষ্ণা মেটায় আখের রস

তোফায়েল আহম্মেদ
তোফায়েল আহমেদ
আপডেটঃ আগস্ট ২, ২০২২ | ১:০২
Link Copied Successfully!

গরমে তৃষ্ণা মেটায় আখের রস

প্রচণ্ড গরমে তুলনাহীন আখের রসের শরবত।

চাঁদপুরের হাজীগঞ্জ শহরের আনাচে-কানাচে গড়ে উঠেছে ভাসমান আখের রসের দোকান।

বিজ্ঞাপন

প্রখর রোদ ও গরমে জনজীবন অতিষ্ঠ হওয়ায় পিপাসার্ত হয়ে মানুষ আখের রসেই যেন আত্মতৃপ্তি খুঁজে পাচ্ছেন।

পথচারী ছাড়াও ভ্যান ও অটোচালকরাও পান করে থাকেন এই শরবত।

বাজারের ভাসমান আখের রস বিক্রেতা দেলোয়ার হোসেন। বিভিন্ন জায়গা থেকে আখ কিনে নিয়ে আসেন। সেগুলো কয়েক টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে মেশিনে দিয়ে রস বের করেন। প্রতি গ্লাস আখের রস বিক্রি হয় ২০ টাকায়।

বিজ্ঞাপন

ভাসমান আরো দুই রস বিক্রেতা রাজু মিয়া ও মেহের উদ্দীন জানান, সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত ২৮০ থেকে ৩৫০ গ্লাস আখের রস বিক্রি করা যায়। এখন বেশি গরম থাকায় ক্রেতার সংখ্যাও বাড়ছে।

গৃহিণীর জন্য আখের রস নিতে আসা মাহাবুব জানান, তিনি আখের রস খুবই পছন্দ করেন। তাই বোতলে করে দুই গ্লাস আখের রস নিয়ে যাচ্ছেন।

অটোচালক সুজন জানান, সারা দিন গাড়িতেই থাকি। প্রচণ্ড এই গরমে আমি পিপাসার্ত। একটু বিরতি নিয়ে আখের রস খাচ্ছি। এটা অনেক মজার। অল্পতেই পিপাসা মেটে যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত