হাজীগঞ্জে মাদ্রাসার গ্রীল কেটে পালানোর চেষ্টা, চার ছাত্রকে অব্যাহতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১, ২০২২ | ৮:৫৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ জামিয়া আহমাদিয়া কাওমী মাদ্রাসার ইকরা স্পেশাল ও নূরানী বিভাগের ছয় শিক্ষার্থী ৫ম তলার বারান্দার গ্রীল কেটে পালানোর চেষ্টা করে। রোববার রাত আনুমানিক ৩ টার সময় এই ঘটনা ঘটে। পরে ছয় জনের মধ্যে চার ছাত্রকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন জামিয়া আহমাদিয়া কাওমী মাদ্রাসার মুহতামিম ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মুফতি মো. আব্দুর রউফ।

ওই শিক্ষার্থীরা হলো, জাকারিয়া, তাওহিদ-১, পারভেজ, নাঈম-১, তাওহীদ-২ ও নাঈম-২।

সরজমিনে গিয়ে জানা গেছে, হাজীগঞ্জ জামিয়া আহমাদিয়া কাওমী মাদ্রাসার ভবনের ৫ তলায় ইকরা স্পেশাল ও নূরানী বিভাগের ৬ শিক্ষার্থী পশ্চিম পাশের বারান্দ্রার গ্রীল কাটতে দুই শিক্ষার্থী হেসকো ব্লেড দিয়ে কাটার চেস্টা করে। বাকী ৪ শিক্ষার্থী আটকানো তালা তেল ও পিন দিয়ে খোলার চেস্টা করে। ওই সময় শব্দ পেয়ে অন্যান্য শিক্ষার্থীদের ঘুম ভেঙ্গে যায়। পরে শিক্ষার্থীরা দায়িত্বরত শিক্ষকদের জানালে তাদেরকে ইকরা স্পেশাল ও নূরানী বিভাগের প্রধান মাওলানা মামুনুর রশীদের হেফাজতে নিয়ে রাখা হয়।

বিজ্ঞাপন

সোমবার বিকালে শিক্ষকদের নিয়ে জামিয়া আহমাদিয়া কাওমী মাদ্রাসার মুহতামিম মুফতি মো. আব্দুর রউফ জরুরি সভা ডাকেন। ওই সভায় ৪ শিক্ষার্থীকে অব্যাহতি প্রদান করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। বাকী দুই শিক্ষার্থীকে সতর্ক করা হয়।

মুফতি মো. আব্দুর রউফ বলেন, এক শিক্ষার্থী দুষ্টু প্রকৃতির। তার ছোট ভাইকে নিয়ে সে পালাতে চেয়েছিল। সে আগেও ঢাকার মাদ্রাসা থেকেও ২/৩ বার পালানোর চেস্টা করে। মাদ্রাসার শিক্ষার্থীদের পালিয়ে যাওয়ার বিষয়ে শিক্ষকদেও পাশাপাশি পরিবারকেও সচেতন থাকার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত