ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফল উৎসব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২২ | ৯:৩৮
Link Copied Successfully!

শনিবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাক বাবু সুজীত রায় নন্দী, সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী প্রমুখ।

ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, রেজাউল করিম রেজা প্রমুখ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, আমরা আমাদের সন্তানদের মুক্তিযোদ্ধা ও জীবনযোদ্ধাদের গল্প শোনাতে চাই। অভিভাবকদের দায়িত্ব সন্তানদের আদর্শের শিক্ষা দেওয়া এবং বাঙালি সংস্কৃতির কথা জানানো। চাঁদপুর সাংবাদিক ফোরামের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে এবং উৎসাহিত হবে।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেন, সাংবাদিকরা সবসময় জাতির সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় সম্পদ ও চাঁদপুরের ঐতিহ্য ইলিশ মাছ রক্ষায় সাংবাদিকদের লেখা ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকরা সোচ্চার হওয়ায় চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উৎসাহমূলক আয়োজন করার জন্য ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

এসময় বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন সরকার, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মাজহারুল হক মান্না সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জনকল্যাণ সম্পাদক শামসুজ্জামান নাঈম, প্রচার-প্রকাশনা সম্পাদক কাজী ফয়সাল, দপ্তর সম্পাদক মহসিন হোসেন, নির্বাহী সদস্য গাজী আহমেদ উল্লাহ, তোফাজ্জল হোসেন কামাল,রেজাউল করিম রেজা, সাঈদ আল হাসান শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফোরামের সদস্যদের মেধাবী সন্তানদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ দিয়ে সম্মাননা দেয়া হয়। এবছর এই সম্মাননা পেয়েছেন ৯ জন।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সম্মাননা শেষে সবাইকে দেশীয় ফল দিয়ে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন তোফাজ্জল হোসেন কামাল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত