বাকিলায় সড়কের সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণের প্রস্তুতি

Reporter
মজিব পাটোয়ারী/ তোফায়েল আহমেদ
আপডেটঃ জুলাই ২৯, ২০২২ | ৯:০১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রস্তুতি করছে ব্যবসায়ী ছালামত উল্ল্যাহ।

ছালামত উল্ল্যাহ ২নং বাকিলা ইউনিয়নের স্বর্ণ এলাকার বাসিন্দা। মার্কেট নির্মাণে ক্ষুব্ধ হয়ে উঠেছে অন্যান্য ব্যবসায়ীরা।

শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীরা জানান, তারা অবৈধ ভাবে অনুমোদন বিহীন সড়ক বিভাগের সম্পত্তি দখল করে স্থায়ীভাবে মার্কেট নির্মাণ কাজ শুরু করে। এছাড়াও সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে দোকানের সার্টার নির্মাণ করেন ওই ব্যবসায়ী।

অন্যান্য ব্যবসায়ীরা প্রতিবাদ করায় বিভিন্ন হুমকি ধামকি ও মারধর করার জন্য তেড়ে যান ছালামত উল্ল্যাহ।

জানতে চাইলে মো. ছালামত উল্লাহ প্রথমেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপরও তিনি বলেন, অনেকের সাথে কথা হয়েছে এবং সড়ক বিভাগ কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আপাতত কাজ বন্ধ রাখা হবে। অনুমোদনের কাগজপত্র ঠিক হলে কাজ করবেন।

বিজ্ঞাপন

বিকালে মো. ছালামত উল্লাহর ছেলে উত্তেজিত হয়ে ব্যবসায়ীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। কিছুসময় ওই স্থানে হট্টগোলের সৃষ্টি এবং বিভিন্ন ব্যবসায়ীদের দেখে নেয়ার হুমকি প্রদশর্ন করেন।

এ বিষয়ে সড়ক বিভাগের সার্বিয়ার মারুফ হোসেন জানান, অবৈধভাবে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। স্থাপনাটি সরিয়ে নেয়ার জন্য তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত