
নবাগত চেয়ারম্যানের শোক প্রকাশ
চলে গেলেন সাবেক চেয়ারম্যান আবুল ফারাহ
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফারাহ বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন।
ওইদিন বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দোয়ালিয়া তার নিজ গ্রামে শতাধিক মুসুল্লির উপস্থিতিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাধি করা হয়।
ওইসময় ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউসুফ প্রধানীয়া সুমন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ আবুল ফারাহ’কে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। তিনি মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।










