কাঁচা রাস্তা পাকাকরণের কাজ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান সুমন

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী
আপডেটঃ জুলাই ২৮, ২০২২ | ৭:০৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামের মিজি বাড়ীর ৩৫০ফুট সিসি রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন।

৩৫০ফুট সিসি রাস্তার নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি।

রাস্তা কাজ পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন প্রতিটি গ্রাম হবে শহর। তারই ধারাবাহিকতায় (হাজীগঞ্জ-শাহরাস্তি) ০৫-আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপির অক্লান্ত পরিশ্রমের কারনে এই ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো পাকাকরণ করা হচ্ছে। এই এলাকার মানুষ রাস্তার জন্য দীর্ঘদিন অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এলাকা বাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপির মাধ্যমে মাতৈন মিজি বাড়ীর ৩৫০ফুট রাস্তার কাজটি করতে পেরে সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এই রাস্তাটি দীর্ঘদিন যাবত এভাবেই পড়েছিলো, যোনো কারো নজরে আসে না। একটু বৃষ্টি হলে কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে উঠে। যার কারনে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অনেক ব্যাঘাত পোহাতে হতো। দীর্ঘদিন পর রাস্তা পাকাকরন করায় স্থানীয়রা বেজায় খুশি।

ওইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মফিজুল ইসলাম,ফখরুজ্জামান বকুল, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসুফ, উপজেলা ছাত্রলীগের উপ ধর্মবিষয়ক সম্পাদক ইয়াছিন হামিদসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত