ফরিদগঞ্জে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৮, ২০২২ | ৫:৪২
Link Copied Successfully!

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ স্লোগানকে প্রতিপাদ্য রেখে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ২৮জুলাই বৃহস্পতিবার ৬ষ্ঠ দিন সকাল ১১ ঘটিকা হইতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ২০ জন প্রান্তিক মৎস্য জীবীর সাথে মতবিনিময় ও ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে উপকরণ সহায়তা হিসেবে বকরি ছাগল বিতরণ এবং মৎস্য উন্নয়ন এর বিভিন্ন বিষয় নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

উক্ত মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিআরডির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল হাসান সাউদ, উপজেলা প্রানীসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মহিউদ্দিন তুহিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ইনস্ট্রাক্টর শিমা আক্রান্ত, আমেনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বাংলাদেশ মাছ চাষে তয় স্হান, উৎপাদনে বিশ্বের মধ্যে ৪র্থ স্হান অজঁন করেছে, আর প্রাকৃতিক ইলিশ সম্পদে বিশ্বের মধ্যে বাংলাদেশ ১ম। তিনি মৎস্য চাষীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মৎস্য অফিসের মাধ্যমে চাষের জন্য সঠিক পরামশ নিবেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মৎস্য উৎপাদন রোল মডেল, এই ধারা অব্যাহত রাখতে হবে। আপনাদের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন।
পরে বৃহত্তর কুমিল্লা মৎস্য কর্মকর্তা প্রকল্পের আওতায় ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ২১-২২ অর্থ বছরের বরাদ্দ হতে বকরি ছাগল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাদিক মৎস্য চাষী, মৎস্যজীবি ও জেলেরা অংশ গ্রহন করেন।

N/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত