শামছুল হক স্মৃতি পাঠাগার ও আদর্শ পাঠাগারের উদ্যোগে সনদ ও চারাগাছ বিতরণ

তোফায়েল আহম্মেদ
তোফায়েল আহমেদ চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৭, ২০২২ | ১২:২৫
Link Copied Successfully!
শামছুল হক স্মৃতি পাঠাগার ও আদর্শ পাঠাগারের উদ্যোগে সনদ ও চারাগাছ বিতরণ -- পপুলার বিডিনিউজ

‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ এই শ্লোগানকে সামনে রেখে শীর্ষক রচনা পাঠ কর্মসূচির পুরস্কার ও সনদও চারাগাছ বিতরণ করে শামছুল হক স্মৃতি পাঠাগার ও আদর্শ পাঠাগার।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রচনা পাঠ কর্মসূচির পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। একই সময়ে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরাধীন হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের সদনপত্র বিতরণ, ফলজ ও বনজ চারা বিতরণ এবং বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।

ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনের সভাপতিত্বে ও আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদের সভাপতি মো. জহিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, পরিবার কল্যাণ পরিদর্শক মো. কাউছার হোসেন।

বিজ্ঞাপন

আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান মজুমদার ও সদস্য ইকবাল হোসেনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য শেষে পুরস্কার, সনদপত্র সহস্রাধিক ও চারাগাছ বিতরণ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, প্রধান অতিথি মো. রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদের সহ-সভাপতি মো. আবদুর রাজ্জাক, শিক্ষানুরাগী ছিদ্দিক আকবর শাহজাহান, উপদেষ্টা সদস্য আবুল কালাম আজাদ, নাজমুল হাসান, লোকমান মারওয়ান, মোখলেছুর রহমান, হোসেন মিজি, আবু রায়হান মো. সোহেল, সফল আত্মকর্মী মো. ওমর ফারুক খাঁন প্রমুখ।

এ সময় আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদের সহ-সভাপতি সামছুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ্, মরহুম শামছুল হক স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক সংসদের সদস্য কামরুজ্জামান রিফাত, জিহাদুল ইসলাম, আশরাফুজ্জামান, আল-আমিনসহ আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংসদ ও মরহুম শামছুল হক স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক সংসদের অন্যান্য সদস্য পুরস্কার গ্রহণকারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত