
মাছের পোনা অবমুক্ত ও র্যালী করলেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
হাজীগঞ্জে পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ


‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এমন শ্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রোববার ২য় দিনে হাজীগঞ্জ উপজেলা চত্ত্বরে মাছের পোনা ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ -শাহরাস্তি আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ।
দ্বিতীয় দিনের আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাছান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু।
শনিবার প্রথম দিনে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেন মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাছান। সংবাদ সম্মেলনে তিনি জানান, মাইকিংয়ের মাধ্যমে ব্যপক প্রচারণা, ব্যনার ফেস্টুন সহযোগে সড়কে র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্তকরণ। এছাড়া মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতির বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস পুরষ্কার প্রদান করা হবে। ৩য় দিনে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা। ৪র্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা। ৫ম দিনে মাস চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ষষ্ঠ দিনে সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান ও বিভিন্ন উপকরণ বিতরণ। ৭ম দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ শেষ হবে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।










