সরকার আবদুল মান্নান : ত্রিকালদর্শী গবেষক ও সমাজচিন্তক

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ জুলাই ২১, ২০২২ | ৫:৪০
Link Copied Successfully!

দেশ বরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ড. সরকার আবদুল মান্নান -এর ৫৮ তম জন্মদিন আজ। তিনি একাধারে একজন কবি, গবেষক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও শিশুসাহিত্যিক। ভাষা ও আধুনিক গদ্যসাহিত্যে রয়েছে তাঁর অগাধ পাণ্ডিত্য। বাংলা একাডেমি থেকে প্রকাশিত জগদীশ গুপ্তের রচনা ও জগৎ, উপন্যাসে তমসাবৃত জীবন : নরেশচন্দ্র সেনগুপ্ত, জগদীশগুপ্ত মানিক বন্দ্যোপাধ্যায়, বাংলা কথাসাহিত্য : আধুনিকতার কুশীলবসহ অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থের স্রষ্টা তিনি। নিজস্ব সাহিত্য-চিন্তন, বিশ্লেষণ আর কথার বুননে তিনি জায়াগা করে নিয়েছেন বাংলা সাহিত্যের অনন্য উচ্চতায়।

দেশবরেণ্য এই লেখক ও শিক্ষাবিদ চাঁদপুরের সূর্যসন্তান। তিনি ১৯৬৪ সালের ২১ জুলাই চাঁদপুরের মতলব উপজেলার জহিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মো: আবদুল হাকিম সরকার, মা মমতাজ বেগম। নিজ গ্রামের এখলাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ১৯৮৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক, ১৯৮৬ সালে স্নাতকোত্তর, ১৯৯৫ সালে এম.ফিল এবং ২০০২ সালে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

সরকার আবদুল মান্নান বর্ণঢ্য কর্মজীবনে দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ, সম্পাদক, প্রধান সম্পাদক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালকসহ সহ শিক্ষা সংক্রান্ত সরকারি বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তঁার দাম্পত্যসঙ্গী ফেরদৌসী মমতাজ। পুত্র মোহাম্মদ আনোয়ারুল আজিম সাকিব ও কন্যা সামিয়া সাবরিনা আফরোজ সেঁজুতি।
ড. সরকার আবদুল মান্নানের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো: শিক্ষা ও স্বদেশচিন্তা, কবিতার রূপকল্প ও আত্মার অনুষঙ্গ, গল্পের আল্পনা, কবিতার স্থাপত্যরীতি ও অন্যান্য প্রবন্ধ, বাংলা কথাসাহিত্য : ভিন্ন সর ভিন্ন শৈলী, শব্দের জগৎ, সম্পাদিত গল্পগ্রন্থ : জগদীশগুপ্তের শ্রেষ্ঠ গল্প। শিশুসাহিত্যের মধ্যে রয়েছে : দুষ্টু রাজকুমার ও অন্যান্য গল্প, জলের সঙ্গে শৈশব, কাক ও পুতুলের গল্প, ইঁদুর শিকারি ডুরি, পালতোলা নৌকা, জ্যোছনা রাতে ভূত, গল্পগুলো চিরকালের (সম্পাদিত), চিল ও মুরগীর ছানা। যৌথ সম্পাদিত পাঠ্যপুস্তক (এনসিটিবি) : আনন্দপাঠ, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি, রচনা সম্ভার, ৬ম-৮ম শ্রেণি, চারুপাঠ, ৬ষ্ঠ শ্রেণি, সপ্তবর্ণা, ৭ম শ্রেণি, সাহিত্য কণিকা, ৮ম শ্রেণি, সাহিত্যপাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণি।

বিজ্ঞাপন

জীবন ও কর্মের স্বীকৃতি হিসিবে তিনি সাহিত্য মঞ্চ প্রবর্তিত ‘মোহাম্মদ নাসীরউদ্দীন সাহিত্য পুরস্কার’সহ
অসংখ্য পুরস্কার ও সম্মান পেয়েছন।

লেখক : আশিক বিন রহিম। তথ্যঋণ : চাঁদপুরের চাঁদমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ