হাজীগঞ্জে ২৯ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৯, ২০২২ | ৬:৪৬
Link Copied Successfully!

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান’ কার্যক্রমের আওতায় আরও ২৬ হাজার ২২৯টি ঘর দেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবার ২১ জুলাই প্রধানমন্ত্রী এসব ঘর হস্তান্তর করবেন। ওইদিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নতুন করে আরো ২৯ পরিবার পাচ্ছেন জমি ও নতুন বসতঘর।

সোমবার হাজীগঞ্জ রেজিস্ট্রি অফিসে ওই ২৯ পরিবারের মাঝে সম্পত্তির দলিল হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব পরিবারের মাঝে নতুন ঘর তুলে দেয়া হবে।

হাজীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন বানিয়চোঁ গ্রামের ইউসুফ, তারাপাল্লা গ্রামের সাদেক হোসেন, মাড়কি গ্রামের রুনা আক্তার, সিহিরচোঁ গ্রামের আরিফ হোসেন ও জয়নাল, নওহাটা গ্রামের আবদুল জাব্বার ও কামাল হোসেন, বাজনাখাল চাঁদপুর গ্রামের শাহজাহান, রামপুর গ্রামের মিজান মজুমদার, বানিয়াকান্দি গ্রামের রহিমা, সৈয়দপুর গ্রামের জামাল ও কামাল হোসেন, নোয়াপাড়া গ্রামের মনোয়ারা, কালচোঁ গ্রামের ফিরোজা বেগম, হরিপুর গ্রামের খোকন মিয়া. দিলীপ দাস ও মোকলেছ মিয়া, রান্ধুনীমুড়া গ্রামের ঝণা বেগম, সরুফা বেগম, আক্তার হোসেন ও সেলিম মিয়া, গন্ধব্যপুর গ্রামের ছালে আহম্মেদ, রহিমা খুতুন ও জেসমিন আক্তার, কাকৈরতলা গ্রামের মোহাম্মদ মীর হোসেন, পালিশারা গ্রামের নুরুজ্জামান, বড়কুল গ্রামের ফেরদৌসী আক্তার, সেন্দ্রা গ্রামের শাহাদাত হোসেন ও কুলছুমা বেগম।

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চলতি ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত বরাদ্দকৃত মোট একক গৃহের সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৮৫ হাজার ১২৯টি। এই পর্যন্ত একক গৃহের জন্য বরাদ্দকৃত অর্থের পরমান হচ্ছে ৪ হাজার ২৮ কোটি ৯৬ লক্ষ টাকা। সরকারের এ কার্যক্রমের ফলে পঞ্চগড় এবং মাগুরা জেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। পযায়ক্রমে প্রত্যেক জেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত