মতলব উত্তরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১৮, ২০২২ | ৬:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গলায় ফাঁস দিয়ে ওবায়েদ উল্লাহ (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার ভোর রাতে উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের লতুরদী গ্রামে এ ঘটনা ঘটে। ওবায়েদ উল্লাহ ওই গ্রামের গোলাম রসুলের ছেলে।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৮ জুলাই) ভোর রাতে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওবায়েদ উল্লাহ।

খবর পেয়ে সকাল ৯টার সময় মতলব উত্তর থানার এসআই হারুন সহ সঙ্গীয় ফোর্স তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

ওবায়েদ উল্লাহর আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
এ ঘটনায় ওবায়েদ উল্লাহ এর পিতা গোলাম রসুল সোমবার সকালে বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
মতলব উত্তর থানার থানার এসআই হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ