কারাবন্দী দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৬, ২০২২ | ৯:৪২
Link Copied Successfully!

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারাবন্দী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ জুলাই) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ডা. শামসুল হক ভূঁইয়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেদিনের অভিজ্ঞতা ছিলো অন্যরকম। সামরিক বাহিনীর সদস্যরা সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় করেছিলো। ১৫ তারিখ সকালে আমি ধানমন্ডি ৩২ এ যাই নেত্রীর খবর জানার জন্যে। অনেক কষ্টের বিনিময়ে নেত্রীর সাথে দেখা করলাম। নেত্রী বললো আজকে রাতেই হয়তো আমাকে ধরে নিয়ে যেতে পারে। বিকালেই য়েরাও করে ফেলরো নেত্রীকে নিয়ে যাবার জন্যে। তাঁর দোষ ছিলো এদেশের মানুষের জন্যে ভাবতেন। আজকের এইদিনে আমার সেসব কথাগুলো মনে পড়ে। নেত্রীর আল্লাহর উপর ভরসা ছিলো এবং ভরসা ছিলো এদেশের জনগণের উপরে। কিছু কিছু নেতার সংঘটিত হওয়ার কারণেই নেত্রীকে ছাড়তে বাধ্য হয় সামরিকবাহিনীরা।

তিনি আরো বলেন, চাঁদপুরে তখনকার মেয়র বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতির অবদান ছিলো অনেক। অনেকেই অনেক কথা বলেন। জনগণের ভালোবাসা অর্জন না করা গেলে পদ পদবী কোন কিছু সমাধান করা যায় না। আমরা আওয়ামী লীগের মধ্যে কোন বিভক্ত চাই না। তবে দলের মধ্যে থেকে যারা দলের ভাবমূর্তি নষ্ট করে তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, জেলা যুব লীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী প্রমূখ।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫৬ কিশোর, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ