
নাটেহরা গ্রামের আলোকিত মানুষ মুক্তিযুদ্ধার সন্তানেরা


প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের প্রথম স্মরণ সভা অনুষ্ঠিত হয়। যুদ্ধ করে দেশ স্বাধীন করে মুক্তিযুদ্ধার খেতাব পেয়ে গেলো বছরের ৯ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার সন্তানরাই এখন হাজীগঞ্জ উপজেলার নাটেহরা গ্রামের আলোকিত মানুষ।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। বাবা বেঁচে নেই। বাবার স্বরণে স্বরণসভা করলো গ্রামবাসী। প্রয়াত এই মুক্তিযুদ্ধার বড় ছেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জহিরুল ইসলাম, ছোট ছেলে কুমিল্লা জেলার নাঙ্গলকোটের সিনিয়র সহকারী সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব। তিন মেয়ে মধ্যে বড় মেয়ে গৃহীনি, মেজু মেয়ে কাতার প্রবাসী ও ছোট মেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
শুক্রবার বিকেলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের প্রথম স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বড়কুল পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন গাজীর সভাপতিত্ব ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাটেহরা বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ আবু তাহের।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বড় ছেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব, বাংলাদেশ সংসদের সিনিয়র সহকারী সচিব মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম।
অনুষ্ঠানে ওই সময় হারুন অর রশিদ, মহিন উদ্দিন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের পরিবারের সদস্য, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।








