হাজীগঞ্জে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাত জন গুরুতর আহত

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুলাই ১০, ২০২২ | ১০:৪৬
Link Copied Successfully!

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের সম্মুখে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

রোববার রাত সাড়ে নয়টায় হাজীগঞ্জ বিশ্বরোড সংলগ্ন ফায়ার সার্ভিসের সম্মুখে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতদের ফায়ার সার্ভিসের দমকল বাহিনী উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গুরুতর আহত নাইম (২২), আলামিন (২৩) সোহেল (২৫) ও রাসেল (২৫) কে কুমিল্লার করা হয়। তারা সবাই কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের বাসিন্দা।

আহত অন্যান্যরা হলো কচুয়া উপজেলার রেজাউল (২৩), হাজিগঞ্জ উপজেলার সিদলা গ্রামের সাহেদুর রহমান (৩৮) ও রান্ধুনীমুড়ার ওয়াসিম (২৮)।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত