চাঁদপুর পৌরসভার ঈদগাহ মাঠ পরিদর্শনে মেয়র জিল্লুর রহমান জুয়েল

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৯, ২০২২ | ৮:৫৭
Link Copied Successfully!

আত্মত্যাগ ও খুশির বার্তা নিয়ে মুসলমানদের দুয়ারে আবারো হাজির হয়েছে অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা।আগামীকাল ১০ জুলাই রোববার সারা দেশের ন্যায় চাঁদপুরেও যথাযথ ধর্মীয় মর্যাদায় উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। ঈদ মোবারক!

ঈদকে ঘিরে প্রতিবারের মত এবারো চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় শহরের বিভিন্ন স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। পৌর ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত। শহরের পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠ ও পূর্ব শ্রীরামদী ৩ নং বালক সপ্রবি স্কুল মাঠেও পৌরসভা ঈদ জামাতের আয়োজন করেছে।

এছাড়া চাঁদপুর আউটার স্টেডিয়াম, চাঁদপুর সরকারি কলেজ মাঠ, বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠ এবং জাফরাবাদ মাদ্রাসা মাঠে ঈদ জামাতে জন্য পৌরসভা অর্থায়ন করেছে।

বিজ্ঞাপন

শনিবার বেলা সাড়ে ১২ টায় ঈদে জামাতের জন্য ঈদগাহ মাঠ পরিদর্শন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ৩ নং বালক সপ্রবি স্কুল মাঠের ঈদ জামায়াতের পূর্ব প্রস্তুতি পরিদর্শনকালে পৌর মেয়র বলেন, প্রতিবছরই চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় শহরের বিভিন্ন স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়। এবারো তার ব্যত্যয় ঘটেনি। তবে করোনার কারণে গত কয়েক বছর আমরা ঈদগাহে নামাজ আদায় করতে পারেনি। এবার চাঁদপুর পৌরবাসী যাতে ঈদগাহে ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করতে পারেন, সেই আয়োজন আমরা সম্পন্ন করেছি।

মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় ঈদগাহ মাঠগুলো সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়া পৌর এলাকার অন্যান্য ঈদগাহে ঈদ জামাতে জন্য পৌরসভা অর্থায়ন করেছে। তিনি পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,
চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মামুনুর রহমান দোলন, স্থানীয় আবু তৈয়ব গাজী শরীফ, আব্দুর রহমান দুদু।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের