চাঁদপুরে চার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩, ২০২২ | ৮:১৮
Link Copied Successfully!

চাঁদপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। ৩ জুন শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরে মহসিন রোডে এবং পাল বাজার এলাকায় এই অভিযান করা হয়।

অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক এবং নিত্যপণ্যের দাম মনিটরিং করা হয়।

জেলা ভোক্তা অধিকার কার্যাল সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

এসময় সয়াবিন তেল, পেয়াজ ও মসলার বাজার, খাবার হোটেলে এবং ডায়াগনস্টিক সেন্টার তদারকি করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাল বাজারের মেসার্স খান স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স হাফেজ স্টোরকে হাজার টাকা এবং হাজী মহসিন রোড এলাকায় হোটেল আল ইমরানকে ১০ হাজার টাকা ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতায় ছিলো ক্যাব চাঁদপুর এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ভোক্তা অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস