মতলব উত্তরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Default User
সুমন আহমেদ
আপডেটঃ জুন ২৩, ২০২২ | ৮:৫০
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামে বজ্রপাতের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মতলব উত্তর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. নাছির উদ্দিন মিয়া। ২৩ জুন বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা অনুদান করেন। এরপূর্বেও তিনি ওই পরিবারকে ১০ হাজার অনুদান প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৫ জুন বিকেল ৪টার দিকে উপজেলার ছোট ঝিনাইয়া এলাকার মো. হাবিব উল্লাহ খানের টিন-কাঠের চৌচালা টিনের ঘরের চালে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘরে আগুন ধরে দ্রুত টিনের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও স্থানীয় মানুষের সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বজ্রপাতের আগুনে বসত ঘর ও আসবাবপত্র ভস্মিভূত হয়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত হাবিব উল্লাহ খানের স্ত্রী তাছলিমা বেগম বসত ঘরে পরিবার নিয়ে বসবাস করতো। আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফ্রিজ, লেপটপ, নগদ টাকা এবং আসবাবপত্র পুড়ে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
সমাজসেবক মো. নাছির উদ্দিন মিয়া বজ্রপাতের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে সকল‌কে বজ্রপাতের সময় সর্তক থাকার আহবান জানান এবং ক্ষ‌তিগ্রস্থ‌দের পা‌শে থাকার অনু‌রোধ ক‌রেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন