বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ২৩, ২০২২ | ২:৩৮
Link Copied Successfully!
কেক কেটে আওয়ামীলীগের জন্মদিন পালন -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের আয়োজনে গৌরব, সাফল্য ও সংগ্রামের বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বিনোদন স্পষ্টে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম।

বিজ্ঞাপন

পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহাবুব-উল-আলম লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন মেজর(অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

তিনি বলেন, ১৯৪৯সালের ২৩ই জুন ঢাকায় আওয়ামী মুসলিমলীগ গঠিত হয়েছে। ১৯৫৫সালে অক্টোবর মাসে কাউন্সিলে আওয়ামী মুসলিমলীগের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামীলীগের আত্মপ্রকাশ করে। সেই থেকে আওয়ামীলীগ বাংলাদেশের মানুষের সকল সংগ্রামে গুরুত্ব দিয়েছে এবং দুর্দিনে জনগণের পাশে ছিলো।

ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সদস্য খালেদুর রব মিঠু, যুগ্ম-সম্পাদক মনির মুন্সী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর শামছুজ্জামান মুন্সি, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়েদুর রহমান খোকন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি,
আহসান উল্লা মৃধা, সোহাগ আহমেদ মাইনু, জাকির হোসেন, পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত