মতলব নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল ও বৈধ জাল বিতরণ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১৮, ২০২২ | ৪:৩৩
Link Copied Successfully!

২০২১-২২ অর্থ বছরে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্প এর আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক কর্মসুচির

উপকরন হিসেবে ছাগল এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরন করা হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।

এসময় এমপি নুরুল আমিন রুহুল বলেন, ইলিশ মাছ জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। তাই নিষিদ্ধ সময়ে কেউ ইলিশ বা জাটকা ধরবেন না, মজুদ ও পরিবহন থেকে বিরত থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে অনেক উপকরণ দিচ্ছেন। তাছাড়া খাদ্য সহায়তা সহ বিভিন্ন সুবিধা দিচ্ছেন। তাই ইলিশ সম্পদ রক্ষায় সকলে আরো তৎপর হতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইলিশ মাছ দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এটাও আওয়ামী লীগ সরকারের একটা সফলতা। এই সফলতা আরো বেগবান করতে জেলে ও সাধারণ জনগণের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক আব্দুস ছাত্তার, চাঁদপর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, ছেঙ্গারচরপৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি প্রমুখ। এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন