মতলব উত্তরে

দুইটি হেরিংবোন বন্ড রাস্তার উদ্বোধন করেন সাংসদ রুহুল

Reporter
 সুমন আহমেদ
আপডেটঃ জুন ১৮, ২০২২ | ৪:২৭
Link Copied Successfully!
মতলব উত্তরে দুইটি হেরিংবোন বন্ড রাস্তার উদ্বোধন করেন সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুল -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলায় গ্রামীণ মাটির রাস্তা সমুহ টেকসই করনের লক্ষে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ ২য় পর্যায়ে প্রকল্প ২০২১-২২ এর আওতায় নির্মিত দুইটি রাস্তা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুন) সকালে আনন্দ বাজার সংলগ্ন স্থানে রাস্তা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দ বাজার সোহেলের দোকান হইতে জোড় ব্রীজ পর্যন্ত ৭০০ মিটির ও ভাষানচর দিপু মিয়ার দোকান হইতে ছাত্তার মিয়ার বাড়ি পর্যন্ত ৭০০ মিটার এইচবিবি রাস্তা হেরিংবোন বন্ড কাজ বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়।

বিজ্ঞাপন

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা শাহজালাল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে এমপি নুরুল আমিন রুহুল বলেন, টেকসই উন্নয়নে বর্তমান সরকার খুবই তৎপর। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রতীক হিসেবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করছেন।

যা বিগত কোন সরকার করে নাই। এর সুফল জনগণ যুগে পেতে থাকবে। তিনি আরও বলেন, আগামী দিনে জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনবে। একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের দুঃখ বুজে। বর্তমানে সিলেটে যে বন্যা হচ্ছে, সেই বন্যা সরকার সুন্দর ভাবে প্রশাসন ও সেনাবাহিনীর মাধ্যমে মোকাবিলা করছে। তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি সিলেটবাসীর জন্য দোয়া চান।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ