মতলব দুইটি হেরিংবোন বন্ড রাস্তার উদ্বোধন করেন অ্যাড. নুরুল আমিন রুহুল

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১৮, ২০২২ | ৪:২৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্রামীণ মাটির রাস্তা সমুহ টেকসই করনের লক্ষে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ ২য় পর্যায়ে প্রকল্প ২০২১-২২ এর আওতায় নির্মিত দুইটি রাস্তা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুন) সকালে আনন্দ বাজার সংলগ্ন স্থানে রাস্তা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দ বাজার সোহেলের দোকান হইতে জোড় ব্রীজ পর্যন্ত ৭০০ মিটির ও ভাষানচর দিপু মিয়ার দোকান হইতে ছাত্তার মিয়ার বাড়ি পর্যন্ত ৭০০ মিটার এইচবিবি রাস্তা হেরিংবোন বন্ড কাজ বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা শাহজালাল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে এমপি নুরুল আমিন রুহুল বলেন, টেকসই উন্নয়নে বর্তমান সরকার খুবই তৎপর। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রতীক হিসেবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করছেন। যা বিগত কোন সরকার করে নাই। এর সুফল জনগণ যুগে পেতে থাকবে।

তিনি আরও বলেন, আগামী দিনে জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনবে। একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের দুঃখ বুজে। বর্তমানে সিলেটে যে বন্যা হচ্ছে, সেই বন্যা সরকার সুন্দর ভাবে প্রশাসন ও সেনাবাহিনীর মাধ্যমে মোকাবিলা করছে। তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি সিলেটবাসীর জন্য দোয়া চান।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন