বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা

কিনলো ২২ ক্যারেটের, বিক্রেতা দিলো ১৬ ক্যারেটের স্বর্ণ!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৪, ২০২২ | ৪:৫৯
Link Copied Successfully!
সেই স্বর্ণ ও জরিমানার টাকা -- পপুলার বিডিনিউজ

নারীর প্রথম পছন্দ স্বর্ণ । সেই স্বর্ণ  কিনে প্রতারিত হবার ঘটনা অহরহ। বিক্রেতারা বিক্রির পর  আর ক্রেতার অভিযোগ আমলে নেয় না। কিন্তু ভোক্তা অধিকারে অভিযোগ দেয়ার যে সু-ব্যবস্থা রয়েছে- তা হয়তো অনেকের জানা নেই। আজকের প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে স্বর্ণ কিনে প্রতারিত হবার পর সুষ্ঠু সমাধান পেয়েছেন এক ক্রেতা।

ওই ক্রেতা চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। নাম ইউসুফ মিয়া। তিনি চাঁদপুর সদর উপজেলার জিডি রোডের মা জুয়েলার্সের মালিক থেকে ৯৭ হাজার টাকা পরিমাণের ২২ ক্যারেট স্বর্ণ ক্রয় করেন। ক্রেতা হলমার্ক করে দেখতে পেলেন তা ১৬ ক্যারেটের ছিল। এতে ক্রেতা স্পষ্টভাবে প্রতারিত হলে বিক্রেতার সাথে বারংবার যোগাযোগ করেও কোন সমাধান পাননি।

পরবর্তীতে ক্রেতা ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে সরাসরি লিখিত অভিযোগ দাখিল করেন। মঙ্গলবার সে অভিযোগের শুনানি গ্রহণ করা হয়। এতে মা জুয়েলার্সের মালিক পক্ষ পুরো টাকা ৯৭ হাজার টাকা ফেরত দেয় এবং স্বর্ণ ফেরত নেন।

বিজ্ঞাপন

 

ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন পপুলার বিডিনিউজকে বলেন, ক্রেতার সাথে প্রতারণা করায় মা জুয়েলার্সকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অভিযোগকারী  ইউছুফকে জরিমানার শতকরা ২৫ ভাগ  ১ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

 

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন