বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে

চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ জুন ১৩, ২০২২ | ৮:২০
Link Copied Successfully!
চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় -- পপুলার বিডিনিউজ
ভারতে দুই বিজেবি নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১৩ জুন সোমবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তির তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানান। পাশাপাশি তাদের প্রাণের নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রিয়ভাবে জাতীয় সংসদে ঘৃণা প্রস্তাবের দাবি করেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন রাহি, সাফায়াত সাইফ উল্লাহ, ৩য় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকলাইন, তাহসিন রহমান, ২য় বর্ষের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ, রবিউল হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, নবী মুহাম্মদ (সাঃ) আমাদের বিশ্ব মুসলিম জাহানের হৃদয়ের স্পন্দন। তিনি গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। যা বিশ্বের বিখ্যাত অনেক অমুসলিম বিজ্ঞজনরাও স্বীকার করেছেন। অথচ ভারতের দুই বিজেবি নেতা কর্তৃক আমাদের প্রাণপ্রিয় নবীজীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমরা মনে করছি এই অঞ্চলের মানুষদের সম্প্রীতি বিনষ্ট করতে এটি তারা উদ্দেশ্যমূলকভাবে করেছে।

শিক্ষার্থীরা আরো বলেন, বিশ্বের অনেক মুসলিম দেশ রাষ্ট্রিয়ভাবে এই ঘটনার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়েছে। অথচ আমাদের দেশ থেকে রাষ্ট্রিয়ভাবে কোন প্রতিবাদ বা ঘৃণা জানানো হয়নি। আমরা সরকার কর্তৃক জাতীয় সংসদে এই ঘটনায় ঘৃণা প্রস্তাবের দাবি করছি।

মানবন্ধন শেষে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি চাঁদপুর মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন