জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মতলব উত্তরের নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

Reporter
কামরুজ্জামান হারুন
আপডেটঃ জুন ১৩, ২০২২ | ৭:২১
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সঙ্গে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াজী, মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেন,মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এমএম সাইফুল ইসলাম,মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি দ্বীন ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি মমিনুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি গোলাম নবী খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দেওয়ান সালাউদ্দিন,সাবেক সহ-সভাপতি কবি মাহফুজুর রহমান সৌরভ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল আমিন,মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পন প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি আমিনুল ইসলাম আলামিন,দৈনিক একাত্তর কন্ঠ প্রতিনিধি ইসমাইল খান টিটু, দৈনিক চাঁদপুর প্রতিনিধি শাহিন মিয়া, দৈনিক মতলবের আলো প্রতিনিধি শফিকুল ইসলাম রানা, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর,কিউটিভির প্রতিনিধি কামরুল হাসান রাব্বী,আদি বাংলার প্রতিনিধি আব্দুল আউয়াল প্রমুখ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেছেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও দেশপ্রেমিক। দেশের সর্বস্তরের ভালো মন্দ আপনারাই তুলে ধরেন। আপনাদের সাথে নিয়েই আমি চলতে চাই। তিনি আরো বলেন, আমি এখানে নতুন, পরিবেশটাও একদম নতুন। আমার কর্মকাণ্ডে কোনো ভুল-ত্রুটি হলে আপনারা গঠনমূলক সমালোচনা করে আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আপনারা চেষ্টা করবেন সমাজের উন্নয়নমূলক কাজগুলো বেশি বেশি প্রচার করতে। যাতে করে এটা দেখে আরো বেশি মানুষ কাজ করতে এগিয়ে আসে। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিন। মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্ত ছড়াবেন না। দেশের উন্নয়নে আমরা এক সাথে কাজ করতে চাই। মতবিনিময়কালে নবাগত নির্বাহী অফিসার আশরাফুল হাসান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।
H/N

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন