তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব

দেশ সেরা ইমাম হলেন মতলবের হাফেজ মাওলানা হারুন অর রশীদ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ১২, ২০২২ | ৬:৫৩
Link Copied Successfully!
হাফেজ মাওলানা হারুন অর রশীদ -- পপুলার বিডিনিউজ
জাতীয় পর্যায়ে দেশের সেরা ইমাম নির্বাচিত হলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ হারুন অর রশীদ।
জাতীয় পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে শ্রেষ্ঠ ইমাম হিসেবে যাচাই-বাচাই করে তাকে নির্বাচিত করা হয় । তিনি ইতোপূর্বে পর্যায়ক্রমে সিলেট সদর উপজেলা, সিলেট জেলা ও সিলেট বিভাগেও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়। তাঁর গ্রামের বাড়ী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদি উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাবুর পাড়া এলাকায় হলেও থাকছেন উপাদী পুরান মিয়াজী বাড়ীতে। ওই বাড়ীর মোঃ আব্দুল হান্নান মিয়াজী ও রহিমা বেগমের জ্যেষ্ঠ পুত্র তিনি ৷  এক কণ্যা ও দুই পুত্র সন্তানের জনক হাফেজ মাওলানা হারুন অর রশীদ ৷
তিনি ঐতিহ্যবাহী বালিকান্দি হাফিজিয়া মাদরাসার প্রথম ব্যাচের হাফেজ ৷  বিগত ১০ ফেরুয়ারী ১৯৯৮ ইং হতে অদ্যাবধি বর্তমান কর্মস্থল কেন্দ্রীয় মসজিদ , সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট এ কর্মরত আছেন। এ কৃতিত্বের জন্য চাঁদপুর জেলা তথা মতলববাসী গর্বিত ।
তিনি দেশ সেরা ইমাম নির্বাচিত হওয়ায় মহান সৃষ্টি কর্তার নিকট শোকরিয়া আদায় করেন হাফেজ মাওলানা হারুন অর রশীদ । জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ ইমাম ও খতিব মাওলানা মোঃ হারুন অর রশীদ মনোনীত হওয়ায় চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পপুলার বিডিনিউজ, মতলব দক্ষিণ, চাঁদপুর।

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন