আত্মপ্রকাশ করেছে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান ও সম্পাদক রুবেল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১১, ২০২২ | ৮:৪৯
Link Copied Successfully!
সভাপতি আবদুর রহমান ও সম্পাদক রুবেল -- পপুলার বিডিনিউজ

মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় চাঁদপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব। সাংবাদিকদের পেশাদারিত্ব রক্ষা, অধিকার আদায়, মাঠ পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ; সৎ, সাহসী, নির্বিক সংবাদকর্মীদের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্র সম্প্রসারণ করতে কার্যকর ভূমিকা পালন করবে সংগঠনটি। এ লক্ষ্যে গত ১০ জুন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি সংবাদপত্র কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান কে আহ্বায়ক এবং দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ইনডিপেন্ডেট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি আবদুল আউয়াল রুবেল কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটওয়ারী , যুগ্ম আহবায়ক দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন , সদস্য দৈনিক মানবকন্ঠ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি শওকত আলী, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি এম এ লতিফ এবং দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত সকল সাংবাদিকের পরামর্শের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয় যে, প্রত্যেক উপজেলা থেকে একজন করে প্রতিনিধি আহবায়ক কমিটি তে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন