মাদকাসক্ত বাবা নেশার টাকা জোগাড় করতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তানকে বিক্রি

২০ হাজার টাকার জন্য সন্তানকে বিক্রি করল বাবা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৭, ২০২২ | ৬:০১
Link Copied Successfully!

চাঁদপুরে মাদকাসক্ত বাবা নেশার টাকা জোগাড় করতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন দেড় বছরের শিশু আব্দুল্লাহকে। পরে শিশুর মা বিষয়টি মতলব দক্ষিণ থানায় অবগত করলে তাৎক্ষণিক পুলিশ শিশুটিকে উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করে।

সোমবার (৬ জুন) দিবাগত রাতে দেড় বছরের শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় মতলব দক্ষিণ থানার পুলিশ। জানা গেছে, মতলব দক্ষিণ পৌরসভার ২নং ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ির বাসিন্দা মাদকসেবী ইমরান হোসেন।

গত ৪ জুন স্ত্রীর কাছ থেকে শিশুটিকে নিয়ে বের হয়ে যান। পরে দেড় বছরের আব্দুল্লাহকে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দেন মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে রুমা আক্তারের কাছে।

বিজ্ঞাপন

এদিকে সন্তান না পেয়ে শিশুটির মা লামিয়া বেগম মতলব দক্ষিণ থানায় এসে পুলিশকে জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন। পুলিশ জানায়, শিশুটির বাবা মাদকাসক্ত। তিনি তার নেশার টাকা জোগাড় করতে না পেরে অবুঝ শিশুটিকে বিক্রি করে দেন। যদিও এই ঘটনার পর থেকে তিনি পলাতক।

এ ছাড়াও স্ত্রী-সন্তানের তেমন খোঁজ খবর রাখেন না। স্ত্রী লামিয়া বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন পপুলার বিডিনিউজকে বলেন, মাদকসেবী ইমরান হোসেন মাদকের টাকা জোগাড় করতে তার ছেলে আব্দুল্লাহকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন নিঃসন্তান এক দম্পতির কাছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া পপুলার বিডিনিউজকে জানিয়েছেন, লামিয়া বেগম থানায় এসে আমাদেরকে বিষয়টি জানান এবং সঙ্গে সঙ্গে পুলিশ তার সন্তানকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে মতলব উত্তর উপজেলার চরলক্ষ্মীপুর থেকে শিশু আবদুল্লাহকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন