নতুন প্রশাসনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে কচুয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ব্যানারে ছবি না থাকায় হট্টগোল

কচুয়ায় প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ব্যানারে ছবি না থাকায় হট্টগোল

Reporter
শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি
আপডেটঃ জুন ৭, ২০২২ | ৫:৩৭
Link Copied Successfully!

প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের প্রশাসনিক অত্যাধুনিক নতুন ভবন ও হলরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে টানানো ব্যানারে ছিলনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলগীরের ছবি।

অনুষ্ঠান যথাসময়ে শুরু হওয়ার পর পরই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান ব্যানারে ছবি না থাকার বিষয়ে জোড়ালো প্রতিবাদ জানান।

এসময় তাদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত লোকজন ও নেতাকর্মীরা ব্যাপক হট্টগোল ও ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পরে অনুষ্ঠানের আয়োজনকারী কচুয়া উপজেলা প্রশাসনের কক্ষ থেকে বার বার অনুরোধ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রতিবাদ ও ক্ষোভের মুখে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনায় অচলাবস্থার সৃষ্টি হয় ও এক পর্যায়ে ওই ব্যানার সরিয়ে ফেলা হয়। প্রায় ৪০-৫০ মিনিট পর বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের ছবি সম্বলিত নতুন করে তৈরি করা ব্যানার অনুষ্ঠান স্থলে টানানো হয়।

পরে অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে ব্যানার তৈরিতে ভুলভ্রান্তি হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র হস্তক্ষেপে উপস্থিত লোকজনের রাগ-ক্ষোভ প্রশমিত হয়।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ