কচুয়া ফতেপুর মাদ্রাসার তালা ভেঙে চুরির চেষ্টা

Default User
শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি
আপডেটঃ জুন ৪, ২০২২ | ১১:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ার ফতেপুর ওল্ড স্কিম দাখিল মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কোনো এক সময়ে একটি অজ্ঞাত চোরের দল ওই মাদ্রাসার শিক্ষকদের কক্ষের তালা ভেঙ্গে দেয় বলে জানান মাদ্রাসার সহ- সুপার শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন। মাদ্রাসার সহ-সুপার শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন আরো জানান, শনিবার ৯টার দিকে তিনি মাদ্রাসা এসে তালা ভাঙ্গার বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার সুপার,সভাপতিসহ অভিভাবক সদস্যদের জানান। পরে দুপুরের পর স্থানীয় গণমাধ্যম কর্মী ও অভিভাবক সদস্যদের উপস্থিতিতে অফিস কক্ষে প্রবেশ করেন শিক্ষকরা।

মাদ্রাসার সুপার আবু বকর সিদ্দিক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কিছুদিন পূর্বে একটি চক্র আমার মোবাইলে বিকাশে টাকা প্রবেশ করেছে দাবি করে ফোন দিয়ে টাকা ফেরত চেয়ে হুমকি-ধমকি দেন। এছাড়া মাদ্রাসার সাবেক সভাপতি মাদ্রাসার একটি নিয়োগ ও জমি সক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অফিস কক্ষে তালা ঝুলিয়ে রাখে। ফলে মাদ্রাসায় শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে দাবি করে তিনি বিষয়টি সমাধানে প্রশাসনহ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন । এদিকে মাদ্রাসার অভিভাবক সদস্য আজহার উদ্দিন খান কামরুল,সমাজসেবক ইখতেয়ার উদ্দিন বাদশা বলেন, মাদ্রাসার তালা ভাঙ্গার বিষয়টি দু:খজনক।

যে বা যাহারা করেছে আমরা তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে শাস্তির দাবি করছি। এছাড়া মাদ্রাসার মাঠে কিছু লোকজন খড় রেখে এবং মাদ্রাসায় বারান্দায় মোটরসাইকেল পার্কিং করে বিভিন্ন সময়ে কতিপয় ব্যক্তি মাদ্রাসা এসে অনাধিকার প্রবেশ করে শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরন করে বলে জানা গেছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, মাদ্রাসায় তালা ভাঙ্গার বিষয়টি শুনেছি। তবে এটি খুবই দু:খজনক। মাদ্রাসার বিভাদমান সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ