প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে 

চাঁদপুরে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সাবেশ ও মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৪, ২০২২ | ৮:১৯
Link Copied Successfully!
জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সামেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। -- পপুলার বিডিনিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সামেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন শনিবার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলালের পরিচালনায় বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। স্বাধীনতাবিরোধী সেই পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এসব অপশক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়েছে রয়েছি।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, চাঁদপুরে মাটি শেখ হাসিনার ঘাটি। চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশবিরোধী যে কোন চক্রান্তকারীকে দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত আছি। বক্তারা সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের কঠোর প্রতিবাদ এবং হুঁশিয়ারি দেন।

সভায় বক্তাব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়র আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, মঞ্জুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া কালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদৌসের জুয়েল প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন