
হাজীগঞ্জের রাধাসা গ্রাম
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবক শ্রীঘরে
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলার রাধাসার গ্রামের ১৩বছরে শিশুকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের অহিদ (৩৮) নামের যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনায় হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার সকালে অভিযোগের ভিত্তিতে উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়। আটককৃত অহিদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
আটককৃত অহিদ হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে।










