প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে : সুজিত রায় নন্দী

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ মে ৩১, ২০২২ | ১১:০০
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধীরা এদেশকে পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নিতে চেয়েছিলো। দেশে সন্ত্রাস, জঙ্গীবাদ আর সাম্প্রদায়িকতার বিজ রোপন করতে চেয়েছিলো। ১৭ মে ঐতিহাসিক স্বদেশ পর্তাবর্তনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ফিরে এসেছেন বলেই দেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা নিয়ন্ত্রণে এসেছে। বিশ্বের বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

৩১ মে মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সুজিত রায় নন্দী আরো বলেন, করোনা মহামারীতে বিশ্বের অনেক দেশ অর্থনীতিক সঙ্কটে পড়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই সঙ্কট সাফল্যের সাথে মোকাবেলা করেছি। তার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ মহামারির সঙ্কট কাটিয়ে উন্নত দেশে পরিণত হচ্ছে। আজকে শেখ হাসিনা আছে বলেই, এতসব মেঘা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সকল ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে।

বিজ্ঞাপন

সুজিত রায় নন্দী বলেন, আওয়ামী লীগ নদীর স্রোতের মতো আপন গতিতে চলে। দলের জন্য ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। এ দেশ এগিয়ে যাবে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। দলের মধ্যে যারা বিভাজন করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকবেন। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ
উপ-কমিটির সমন্বয়ক আখলাকুর রহমান মাইনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, প্রবীণ আইনজীবী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাড. কাজী হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মিঠু, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে অসহায় ও দুঃস্থ্য নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে নগদ অর্থসহায়তার চেক বিতরণ করা হয়।

ছবি ক্যাপশন : আ’লীগের ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায়দের মাঝে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন সুজিত রায় নন্দী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা