ভ্রাম্যমাণ অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে কেউ কেউ

হাজীগঞ্জে হাসাপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারসহ ছয় প্রতিষ্ঠানে সিলগালা

Reporter
মজিব পাটোয়ারী/ হোসেন বেপারী
আপডেটঃ মে ৩০, ২০২২ | ৬:৩৩
Link Copied Successfully!
ছয় প্রতিষ্ঠানে সিলগালা করেছে উপজেলা প্রশাসন -- পপুলার বিডিনিউজ

সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলায় হাসাপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারসহ ছয় প্রতিষ্ঠানে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

অভিযানে তিনি হাজীগঞ্জ মুন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আলা চক্ষু হাসপাতাল, মা ডেন্টাল কেয়ারে লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ অভিযানের উপস্থিতি টের পেয়ে আলীগঞ্জ চক্ষু হাসপাতাল, হাজীগঞ্জ চক্ষু হাসপাতাল ও এ-মিশন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ সটকে পড়ে। পরে ওই তিনটি প্রতিষ্ঠানকেও সিলগালা করে দেয় প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির বলেন, যারা অনুমোদনহীন এবং যাদের কোন ধরনের লাইসেন্স নেই তাদের কে সিলগালা করাই ছিলো মূল উদ্দেশ্য। এবং যখনই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নবায়ন করবে বা লাইসেন্স পাবে সাথে সাথে সেগুলো খুলে দেয়া হবে। এটা একটা শুদ্ধি অভিযান।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ব্যবসায়ের যে মন্ত্র সেটা হচ্ছে মানুষের কল্যাণ। সেক্ষেত্রে যদি যত্রতত্র ভাবে ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক গজায় সেক্ষেত্রে অনেক ভুয়া ডাক্তার, অনুমোদন বিহীন ডায়াগনস্টিক থাকে সেগুলোতে যেন সাধারণ মানুষ যেনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় সে জন্য এই অভিযান।নিবন্ধন বিহীন প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ওইসময় উপস্থিত ছিলেন, স্যানাটারি ইন্সপেক্টর শামসুল আলম রমিজ, হাজীগঞ্জ থানার এসআই প্রভাকর বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।

হাজীগঞ্জে ১৬টি হাসপাতালের মধ্যে যথাক্রমে শাহমিরান হাসপাতাল, বিসমিল্লাহ হাসপাতাল, ভিআইপি হাসপাতল ও গোল্ডেন হাসপাতালের চলতি অর্থ বছরের লাইসেন্স নবায়ন সম্পূর্ণ হয়েছে। এছাড়া হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার এন্ড হসপিটাল, শুকরান হসপিটাল, ইসলামীয়া মর্ডান হসপিটাল,পপুলার হসপিটাল,মিডওয়ে হসপিটাল সহ ৯ টি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন প্রক্রিয়াধীন। একটি হাসপাতাল পরিচালনা করতে ৯ টি দপ্তরের লাইসেন্সের প্রয়োজন। তার মধ্যে সব দপ্তরের লাইসেন্স নবায়ন যথাসময়ে হলেও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন দীর্ঘসূত্রিতায় এ সমস্যার সৃস্টি হয়েছে বলে জানান হাসপাতাল মালিকেরা।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন