হাজীগঞ্জে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২২ | ১০:১৯
Link Copied Successfully!
বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। -- পপুলার বিডিনিউজ
শনিবার সকাল থেকে একটানা বিকাল পর্যন্ত হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়নে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নে জিপিএস সড়ক ও চেঙ্গাতলী বাজার টু মুকুন্দসার সড়কের উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
সকালে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদ সদস্য ও সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী  মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি প্রধান অতিথি হিসেবে রাজারগাঁও ইউনিয়নে উত্তর পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, রাজারগাঁও ফাজিল মাদরাসার চারতলা ভবন, মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবু তাহের, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, মানিক হোসেন প্রধানীয়া ও খোরশেদ আলম বকাউল।
সারাদিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু।
এ সময় উপস্থিত ছিলেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন