
শাহরাস্তি উপজেলায়
মাছ কুঁড়াতে গিয়ে বজ্রপাতে আহত যুবক
Link Copied Successfully!


শুক্রবার বিকালে মাছ কুড়াতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (২৫) গুরুতর আহত হয়। ঘটনাটি শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক পাটোয়ারি বাড়ীর ( নাছেন্দ বাড়ী) দক্ষিণপাশের মাঠে ঘটে।
আহত মো. শাহাদাত হোসেন পাটোয়ারি বাড়ীর মোহাম্মদ শফিউল্লাহর ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উয়ারুক মেডিল্যাব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় রেফার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে বাড়ির পাশের মাঠে শাহাদাত হোসেন কৈ মাছ কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়।










