চাঁদপুর সাহিত্য একাডেমির এডহক কমিটি গঠন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৫, ২০২২ | ৮:৪৭
Link Copied Successfully!

চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাহী পরিষদ বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। ২৫ মে বুধবার জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেন।

নতুন এডহক কমিটিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তারকে আহ্বায়ক এবং কবি, লেখক ও সংগঠক মোঃ শাহাদাৎ হোসেন শান্তকে সদস্য সচিব করা হয়।

গঠিত এডহক কমিটির সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল সদর) অসিফ মহিউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক অজয় কুমার ভৌমিক, শিক্ষক ও লেখক অধ্যাপক জালাল চৌধুরী, কবি ও লেখক মাহবুবুর রহমান সেলিম, শিক্ষক, কবি ও সাংবাদিক মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী, কবি ও লেখক আবদুল্লাহিল কাফী, কবি, প্রাবন্ধিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেন, কবি ও গল্পকার কাদের পলাশ, কবি, গল্পকার ও সংগঠক আশিক বিন রহিম।

বিজ্ঞাপন

আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্বের কমিটিকে নতুন
এডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং সকল হিসাব বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।

এর আগে ২৪ মে মঙ্গলবার চাঁদপুর সাহিত্য একাডেমির কার্যনির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে পূর্বের নির্বাহী পরিষদ বিলুপ্ত করা হয়।
সভার সদস্যদের সর্ব সম্মতিক্রমে সাহিত্য একাডেমীর সভাপতি হিসেবে জেলা প্রশাসক গঠনতন্ত্রের ২৪ এর (ছ) উপ-ধারার ক্ষমতাবলে বর্তমান নির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষনা করেন। পাশাপাশি  অন্তর্বর্তীকালীন কার্য পরিচালনার জন্য গঠনতন্ত্রের ২৪ এর (জ) উপ-ধারা অনুযায়ী ১১ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীণ কমিটি (এডহক কমিটি) গঠন করার সিদ্ধান্ত নেন। উক্ত সভায কোন প্রকার সংশোধনী ছাড়াই কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা