উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৪, ২০২২ | ৪:০৭
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও হাইস্কুল পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবেও নির্বাচিত হয়েছেন জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই সম্মাননা দেয়া হয়।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।
তারপর হাজিগঞ্জ ডিগ্রী কলেজে ২৭. ৯.২০১৬ খ্রিস্টাব্দে অধ্যক্ষ পদে যোগদান করে এখনো কর্মরত আছেন।
এদিকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
২০২২সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত ১৯ মে (বৃহস্পতিবার) এ শিক্ষা প্রতিষ্ঠানকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি দেয়া হয়। এ ছাড়াও এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) প্রধান, সিনিয়র সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান তুহিন উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) ও ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর (ড্রেস মেকিং) শিরিনা আক্তার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) হিসাবে স্বীকৃতি পেয়েছেন।
গেলো ১৯ মে (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তানজীর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা