হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও হাইস্কুল পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবেও নির্বাচিত হয়েছেন জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই সম্মাননা দেয়া হয়।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।
তারপর হাজিগঞ্জ ডিগ্রী কলেজে ২৭. ৯.২০১৬ খ্রিস্টাব্দে অধ্যক্ষ পদে যোগদান করে এখনো কর্মরত আছেন।
এদিকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
২০২২সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত ১৯ মে (বৃহস্পতিবার) এ শিক্ষা প্রতিষ্ঠানকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি দেয়া হয়। এ ছাড়াও এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) প্রধান, সিনিয়র সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান তুহিন উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) ও ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর (ড্রেস মেকিং) শিরিনা আক্তার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) হিসাবে স্বীকৃতি পেয়েছেন।
গেলো ১৯ মে (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তানজীর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।