হাজীগঞ্জে স্বামীর বাড়ীতে গিয়ে স্ত্রীর মর্যাদা পেতে অনশন করলো তরুণী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২১, ২০২২ | ৯:০৬
Link Copied Successfully!

শনিবার ভোরে হঠাৎ করে হাজীগঞ্জ উপজেলায় ঝড় হাওয়া বইতে শুরু করে। ঠিক সেই মুহুর্তে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা তাজুল ইসলাম পাটোয়ারী বাড়ীতে গিয়ে হাজির হয় তরুণী। তার দাবী ওই বাড়ীর মেহেদী হাসানের সাথে গেলো অক্টোবর মাসে বিয়ে হয়েছে। কিন্তু তাকে স্ত্রীর মর্যাদা না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় স্বামী।

শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত স্বামীর বাড়ীতে ঠাঁই পেতে অনশন করেন একই গ্রামের হাজী বাড়ীর তরুনী।

তরুণী পপুলার বিডিনিউজে জানান, ফেইসবুকে তাদের পরিচয়। সেই থেকে প্রেম এবং বিয়ে হয় গত বছরের অক্টোবরে। বিয়ের ঢাকায় গিয়ে কিছুদিন দু’জনের সুখের সংসার হয়। হঠাৎ দুই মাসের মধ্যে ভাটা পড়ে সেই সুখের সংসারে। বিভিন্ন কৌশল অবলম্বন করে মেহেদী হাসান তার স্ত্রীকে হাজীগঞ্জ বাজারের রেখে লাপাত্তা হয়ে যায়।

বিজ্ঞাপন

তরুণী আরো জানায়, মুঠোফোনে স্বামীর সাথে কথা হলে বিভিন্ন ভাবে আশ্বাস দিতো পরিবারের সাথে সমঝোতা করে ঘরে তুলবে। এভাবে দিনের পর দিন মিথ্যা আশ্বাস দিতে গিয়ে খারাপ আচরণ করতো। কোন উপায়ন্তর খোঁজে না পেয়ে শনিবার সকালে স্বামীর দাবীতে পাটোয়ারী বাড়ীতে অনশনের সিদ্ধান্ত নেয় সে।

সরজমিনে গিয়ে কথা হয় মেহেদী হাসানের ভাই তানভির জানান, তার ভাই বাড়ীতে নাই। আর সে পরিবারের সবার ছোট। হাসানের এখনও বিয়ের বয়স হয়নি।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি বলেন, একই গ্রামের হওয়ায় তার বাবার কাছে তরুণীকে বুঝিয়ে দেয়া হয়েছে। দু’ই পরিবারকে বিষয়টি সমাধান করার জন্য মঙ্গলবার বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন বলেন,ওই তরুণী ভোরে পাটোয়ারীতে গিয়ে অনশন করার খবর পেয়েছি ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা