কলাপাতায় আম–ডালের পাতুড়ির রেসিপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৫, ২০২২ | ৫:৫১
Link Copied Successfully!

খুব কম সময়ের জন্য পাওয়া যায় কাঁচা আম। এ সময়ের রান্নাগুলোতে নানাভাবে ব্যবহার করা যায়।

উপকরণ: বুটের ডাল মিহি বাটা আধা কাপ, নারকেল মিহি বাটা আধা কাপ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ বা স্বাদমতো, লবণ পরিমাণমতো, আস্ত কাঁচা মরিচ প্রয়োজনমতো, হলুদের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা আমবাটা ৩ চা-চামচ, শর্ষের তেল সিকি কাপ, সাদা শর্ষেবাটা আধা চা-চামচ, ভাজা জিরাগুঁড়া ১ চিমটি, কলাপাতা পছন্দমতো আকার করে কাটা ৭–৮ টুকরা।

প্রণালি: প্রথমে বুটের ডাল ভালো করে ধুয়ে তিন থেকে চার ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর মিহি করে বেটে নিতে হবে বা ব্লেন্ড করে নিন। একটা বাটিতে শর্ষের তেলসহ ওপরের সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিন। এবার কলাপাতাগুলো একটু সেঁকে নিতে হবে। কলাপাতার ওপরে ডালের মিশ্রণ থেকে ২ চা-চামচ নিয়ে চারকোনা আকার করে বিছিয়ে দিতে হবে। আস্ত কাঁচা মরিচ ১টি আর সামান্য একটু শর্ষের তেল দিয়ে কলাপাতা ভাঁজ করে নিন। একটা প্যান চুলায় বসিয়ে গরম করে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে কলাপাতাগুলো প্যানে বিছিয়ে দিয়ে ঢেকে রাখুন। এভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এক পিঠ হলে উল্টে আর এক পিঠ ভেজে ফেলুন। হয়ে গেলে গরম-গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত