আসামির দায়ের কোপে কবজি গেল পুলিশ সদস্যের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৫, ২০২২ | ৪:৪৬
Link Copied Successfully!

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এক পুলিশ সদস্যের। আহত পুলিশ সদস্যের নাম মো. জনি খান (২৮)। একই ঘটনায় মামলার বাদী ও অপর এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আজ রবিবার (১৫ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালারখীল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পদুয়া ইউনিয়নের লালারখীলের মৃত আলী হোসেনের পুত্র কবির আহমদ বাড়িতে অবস্থান করছে মর্মে গোপন সংবাদ পায় পুলিশ। কাল সকালে মামলার বাদীকে নিয়ে পলাতক আসামি কবির আহমদের বাড়িতে অভিযানে যান লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত, এএসআই মজিবুর রহমান, কনস্টেবল মো. জনি খান ও শাহাদাত হোসেন।

পুলিশের উপস্থিতির বিষয়টি বুঝতে পেরে আসামি কবির আহমদ দা হাতে নিয়ে ঘরের উঠানে দাঁড়িয়ে থাকে। কনস্টেবল মো. জনি খান ও শাহাদাত হোসেন তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে আসামি কবির আহমদ পুলিশ সদস্য ও মামলার বাদীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় কনস্টেবল জনি খানের বাঁ হাতের কবজি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিজ্ঞাপন

এ ছাড়াও কনস্টেবল শাহাদাত হোসেন ও মামলার বাদী আবুল হোসেন কালুও আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত পুলিশ কনস্টেবল ও মামলার বাদীকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়া মো. জনি খানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, কবির আহমদ একটি নিয়মিত মামলা ছাড়াও বেশ কয়েকটি মামলার আসামি। কাল সকালে তার ঘরে অবস্থানের বিষয়ে তথ্য পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য যায়। তখন আসামি কবির আহমদের দায়ের কোপে কনস্টেবল মো. জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া অপর এক পুলিশ কনস্টেবল ও মামলার বাদী আহত হয়েছেন। আসামি কবির আহমদকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

সূত্র: কালের কন্ঠ

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত